স্পর্শর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে জন্মদিনে চার বছরের শিশু স্পর্শকে অপহরণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের মামলাটি দ্রুত বিচার আইনে সম্পন্ন করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
গতকাল সোমবার দুপুর ১২টায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টার এ মানববন্ধনে শত শত মানুষ অংশ নেয়। এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রবিউল ইসলাম বলেন, স্পর্শ হত্যাকারীকে বাঁচাতে একটি মহল জোর চেষ্টা করছে। স্পর্শকে কারা হত্যা করেছে, হত্যার কারণ সবই স্পষ্ট। তারপরও হত্যার ছয় দিন পার হওয়া সত্ত্বেও সাত আসামিকে রিমান্ডে নিয়েও পুলিশ এখনো তদন্তের কোনো অগ্রগতিও দেখাতে পারেনি।
গত ১১ নভেম্বর বিকেলে চার বছরের শিশু স্পর্শকে নৃশংসভাবে হত্যা করা হয়। ১৩ নভেম্বর প্রথম আলোয় ‘চার বছরের শিশুকে হত্যা চোখ উৎপাটন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।