স্পর্শর ১০ বছর পূর্তির অনুষ্ঠান আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পর্শ ব্রেইল প্রকাশনার ১০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমি ও স্পর্শের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি শুরু হবে আজ শনিবার বেলা সাড়ে তিনটায়।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এতে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
স্পর্শের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘দৃষ্টিজয়ী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে পথ চলার ১০ বছর। ১০ বছর চলার অনেক ঘটনা নিয়ে আমরা বলব “আমাদের কথা”।’
এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন স্পর্শের প্রধান উদ্যোক্তা নাজিয়া জাবীন। অনুষ্ঠানে ১০টি ব্রেইল বইয়ের মোড়ক উন্মোচন, পুরস্কার বিতরণ, বিশেষ সম্মাননা প্রদান করা হবে।