স্পিকার ইরান যাচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী কাল সোমবার ইরান যাচ্ছেন। সেখানে তিনি পার্লামেন্টারি ইউনিয়ন অব ইসলামিক কান্ট্রিজের (পিইউআইসি) নবম সম্মেলনে যোগ দেবেন। আজ রোববার সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
পিইউআইসির এই সম্মেলনে স্পিকারের সঙ্গে আরও যাচ্ছেন সাংসদ সাগুফতা ইয়াসমিন ও মীর শওকত আলী। ২০ ফেব্রুয়ারি তাঁদের দেশে ফেরার কথা। ৫৩টি ইসলামি দেশ পিইউআইসির সদস্য। ১৯৯৯ সালের ১৭ জুন এই সংস্থা গঠন করা হয়। ইরানের রাজধানী তেহরানে এর সদর দপ্তর।
এর আগে চার দিনের ভারত সফর শেষে স্পিকার শিরীন শারমিন গতকাল শনিবার ঢাকায় ফেরেন।