প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি জো কক্সকে হত্যার ঘটনায় শোক প্রকাশ করে ব্রিটিশ হাউস অব কমন্সের স্পিকার ও লেবার পার্টির নেতার কাছে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্পিকার জন বার্কোর কাছে পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি জো কক্সের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমাদের আন্তরিক এবং গভীর সমবেদনা জানাচ্ছি।’ লেবার পার্টির নেতা জেরেমি করবিনের কাছে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জো কক্সের মৃত্যুতে লেবার পার্টি সে দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণকারী একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে।