স্পিকার নয়, বড় পরিচয় আমি আপনাদের এমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘স্পিকার আমার কাছে বড় পরিচয় নয়, বড় পরিচয় আমি আপনাদের এমপি। পীরগঞ্জের প্রতিটি ইউনিয়নে গিয়ে আপনাদের সঙ্গে পরামর্শ করে এলাকার সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করব।’ গতকাল শুক্রবার বিকেলে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক সুধী সমাবেশে স্পিকার শিরীন শারমিন এসব কথা বলেন। এ সময় তিনি উপজেলার রাস্তাঘাট, বিদ্যুৎ ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোর সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে সবার সহযোগিতা কামনা করেন।