প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমনওয়েলথ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন গেছেন জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী। সিপিএর আয়োজনে আজ সোমবার লন্ডনে দিবসটি উদ্যাপিত হবে। গতকাল রোববার সংসদ সচিবালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার স্পিকার লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। সিপিএর নির্বাহী কমিটির সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইমরান আহমদ স্পিকারের সফরসঙ্গী হয়েছেন। ১৫ মার্চ তিনি সিপিএর স্কটল্যান্ড শাখা পরিদর্শন করবেন। ১৭ মার্চ তাঁর দেশে ফেরার কথা রয়েছে। বিজ্ঞপ্তি