স্পিকারকে দিয়ে রাষ্ট্রপতির শপথের বৈধতা নিয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিকারকে দিয়ে রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিধান করার বৈধতার বিষয়ে রিট আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারকে দিয়ে রাষ্ট্রপতির শপথ পড়ানোর বিধান করা হয়। এ-সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন, ২০১১-এর ৫৩ (ক) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ রিটটি করেন।রিটে ওই বিধান কেন সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, জাতীয় সংসদের স্পিকার ও আইনসচিবকে এতে বিবাদী করা হয়েছে।রিটে বলা হয়, ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে শপথ ও ঘোষণায় সংশোধনী আনা হয়। এতে প্রধান বিচারপতির বদলে স্পিকারকে রাষ্ট্রপতির শপথ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়। আগে সংবিধানে ১৪ বার সংশোধনী আনা হলেও কোনোবারই ওই বিধান পরিবর্তন করা হয়নি।