স্পিকারের ইফতারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ ভবনের এলডি হলে গতকাল স্পিকার শিরীন শারমিন চৌধুরী আয়োজিত ইফতার অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা
জাতীয় সংসদ ভবনের এলডি হলে গতকাল স্পিকার শিরীন শারমিন চৌধুরী আয়োজিত ইফতার অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হল-২-তে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন। খবর বাসসের।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানস্থলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বিভিন্ন অতিথির টেবিলে যান এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
মঞ্চে প্রধান বিচারপতি এস কে সিনহা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, চিফ হুইপ এ এস এম ফিরোজ এবং হুইপরা উপস্থিত ছিলেন।