স্পিকারের হস্তক্ষেপ কামনা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপির সাংসদ এম কে আনোয়ার ও বরকত উল্লার মুক্তির ব্যাপারে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছে বিএনপির সংসদীয় দল। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্পিকারের কাছে একটি চিঠি হস্তান্তর করা হয়েছে। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির সংসদীয় দল স্পিকারের দপ্তরে গিয়ে চিঠি দেন। প্রতিনিধিদলে আরও ছিলেন সাংসদ আবুল খায়ের ভূইয়া, শহীদউদ্দিন চৌধুরী, নাজিম উদ্দিন আহমেদ, রেহানা আক্তার ও শাম্মী আক্তার। তাঁরা জানান, স্পিকার এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন।