প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানবাহনের গতি নিয়ন্ত্রণে গতকাল সোমবার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার ধেরুয়া নামক স্থানে স্পিডগান (গতি পরিমাপক যন্ত্র) ব্যবহার শুরু হয়েছে। এটি ব্যবহার করে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৫ চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মির্জাপুরের গোড়াই মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবাইদুল আলম বলেন, স্পিডগান ব্যবহার করে যানবাহনের গতি নির্ভুলভাবে পরিমাপ করা যায়। তাই এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করতে পারবে না।
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি