প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুটি স্পিডবোটের একজন মালিক ও এক চালককে ১০ হাজার টাকা (প্রত্যেককে পাঁচ হাজার করে) জরিমানা করা হয়েছে। একই সঙ্গে স্পিডবোটের ওই মালিককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।চলাচলের অনুমতি ও নিরাপত্তা সরঞ্জাম না থাকা এবং অতিরিক্তি যাত্রী বহনের অপরাধে গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তিতাস নদীতে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।