স্পিডবোট উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার লালমোহনে ধলীগৌরনগর ইউনিয়নের বাতিরখাল মৎস্যঘাট এলাকায় মেঘনার দলদস্যুদের দমনের জন্য স্থানীয় সাংসদ নুরুন্নবী চৌধুরী লালমোহন থানার পুলিশকে একটি স্পিডবোট উপহার দিয়েছেন। গতকাল রোববার উপজেলা মিলনায়তনে স্পিডবোটের চাবি হস্তান্তর উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান।