প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মাওয়া-কাওরাকান্দি নৌপথে চলাচলরত স্পিডবোটগুলো নিবন্ধনের আওতায় আনা হবে। রাতে চলাচলকারী স্পিডবোটগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া স্পিডবোটের অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে। গতকাল শুক্রবার সকালে মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ, ইউনাইটেড উচ্চবিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ ও শিল্পকলা একাডেমীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনকালে স্পিডবোট দুর্ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ফেরি, লঞ্চঘাট ও স্পিডবোটের ঘাট পাশাপাশি থাকায় মাঝেমধ্যেই ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটছে। এই ঘাটগুলো আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে।