স্পিডবোটের ধাক্কায় জেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনায় গত শনিবার রাতে স্পিডবোটের ধাক্কায় জেলে নুর মোহাম্মদ ওরফে কালা সোনার (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় পুলিশ নদীর ফিশারিঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে।
কালা সোনা কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার মৃত বদিউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় জেলেরা জানান, কালা সোনা ও খুরুশকুলের দুলাল মিয়া শনিবার রাত আটটার দিকে বাঁকখালী নদীতে একটি ডিঙিনৌকা নিয়ে মাছ ধরতে নামেন। রাত আটটার দিকে মহেশখালী থেকে দ্রুতগতিতে আসা একটি স্পিডবোট নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি উল্টে যায় এবং দুই জেলে ভাটার টানে হারিয়ে যান। কিছুক্ষণ পর দুলাল মিয়াকে স্থানীয় জেলেরা উদ্ধার করলেও কালা সোনা নিখোঁজ থাকেন।