স্পিডবোটের ধাক্কায় পর্যটক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গতকাল রোববার বেলা ১১টার দিকে স্পিডবোটের ধাক্কায় ভ্রমণে আসা পর্যটক তাজুল ইসলাম (২৫) নিহত হয়েছেন।
তাজুল বগুড়ার কাহালু উপজেলার সরাইল গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র তাজুল ঢাকার বনানী এলাকার কিংস রেস্টুরেন্টে চাকরি করতেন। তাজুল দুই বন্ধুকে নিয়ে শনিবার রাতে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন।