প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে হবিগঞ্জে সেরা স্পিন বোলার বাছাইয়ে ১২ জন ইয়েস কার্ড পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ আধুনিক জেলা স্টেডিয়ামে দিনব্যাপী বাছাইয়ে ৯৪ জন তরুণ উদীয়মান স্পিনার অংশ নেন। ইয়েস কার্ড পাওয়া ১২ জনের মধ্যে বাঁহাতি অফ স্পিনার পাঁচজন, ডানহাতি অফ স্পিনার চারজন ও ডানহাতি লেগ স্পিনার তিনজন। হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সফিউল আলম প্রধান অতিথি হিসেবে স্পিনার হান্ট কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ ফখরুজ্জামান, ক্রিকেট বোর্ডের প্রশিক্ষক রাসেল আহমেদ।