স্পিনার হান্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে রবির ‘খোঁজ দ্য নাম্বার ১ স্পিনার’ হান্টের বিভাগীয় পর্যায়ের ইভেন্ট। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এই ইভেন্টে রাজশাহী বিভাগের ৮ জেলার ১৬৫ জন স্পিনার অংশ নেন। ইভেন্টের জনসংযোগ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনিক কুমার সরকার জানান, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী এই স্পিনার খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। টেলিকম গ্রুপ রবির সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ইভেন্টের আয়োজন করেছে। রাজশাহীতে গতকাল স্পিনার হান্টের বিভাগীয় পর্যায়ের বাছাইপ্রক্রিয়া অনুষ্ঠিত হয়। সবশেষে দেশজুড়ে বাছাইকৃত সেরা ৫০ স্পিনারকে নিয়ে বিসিবির অধীনে ন্যাশনাল ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেরা ১০ জনকে নিয়ে বিসিবির হাই পারফরমেন্স ইউনিটের কাজ করার কথা রয়েছে।