স্পিরিট পানে আরেকজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর পরশুরামে গত সোমবার রাতে বিষাক্ত রেক্টিফাইড স্পিরিট পান করে আবদুস জাব্বার (৫০) নামের আরেকজন মারা গেছেন। এর আগে গত রোববার স্পিরিট পান করে দুজন মারা যায়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী গ্রামের আবদুস জাব্বার (৫০) স্পিরিট পান করেন। রাত দুইটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কাশির সঙ্গে নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে এবং পরে মারা যান।