স্পিরিট পানে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উত্তর বাজারে গত রোববার রাতে বিষাক্ত রেক্টিফাইড স্পিরিট পান করে দুজন মারা গেছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে পৌর এলাকার কোলাপাড়া গ্রামের জয়নাল আবেদীন (৪৫) এবং পরশুরাম উত্তর বাজারের বাবুল কলোনির বাসিন্দা ভ্যানচালক মঞ্জিল মিয়া (৪০) উত্তর বাজারে নদীর পাড়ে বসে স্পিরিট পান করেন। এরপর দুজনই অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।