স্পিরিট পানে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি গ্রামে বুধবার রাতে বিষাক্ত স্পিরিট পানে বাদল শেখ ও আজগর আলী নামের দুই ব্যক্তি মারা গেছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাধুহাটি গ্রামের বাদল শেখ ও আজগর আলী নিয়মিত মাদক সেবন করতেন। বুধবার রাত একটার দিকে গ্রামের এক বাড়িতে বসে তাঁরা দুজন স্পিরিট পান করার পর অসুস্থ হয়ে পড়েন। রাতেই পরিবারের পক্ষ থেকে তাঁদের ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আজগর আলী মারা যান। বাদল শেখের অবস্থার অবনতি ঘটায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে কানাইপুর পৌঁছালে তিনিও মারা যান।