স্পেলিং বি-এর আদলে বাংলাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চালু হয়েছে বাংলা ভাষাচর্চার মোবাইল অ্যাপ ‘বাংলাবি’। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়সংলগ্ন লাউঞ্জে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
‘স্পেলিং বি’-এর আদলে বাংলা ভাষায় নির্মিত প্রথম অ্যাপ হিসেবে ২১ ফেব্রুয়ারি গুগল প্লে-স্টোরে আত্মপ্রকাশ করে।
অনুষ্ঠানে বাংলাবি-এর চার নির্মাতা শরীফ সিরাজ, রেজওয়ানুল ইসলাম, মাশরুর অনিক ও অম্লান ঐতিহ্য উপস্থিত ছিলেন।