স্প্যানিশ ভাষাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর প্রায় ৫০ কোটি মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে। ২০টি দেশের দাপ্তরিক ভাষাও এটি। সে কারণে বিশ্বায়নের এই যুগে ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের স্প্যানিশ ভাষার প্রতি গুরুত্ব দিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল ভাষা শিক্ষা কেন্দ্র আয়োজিত ‘লার্ন স্প্যানিশ অ্যান্ড জয়েন উইথ ৫০০ মিলিয়ন স্প্যানিশ স্পিকিং পিপল’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির সেমিনারের উদ্বোধন করেন। ভাষা শিক্ষা কেন্দ্রের পরিচালক খালেদ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্প্যানিশ কালচারাল সেন্টার ঢাকার পরিচালক ফায়ের মাহমুদ কাজি ও স্প্যানিশ কালচারাল সেন্টারের সমন্বয়কারী আনা মারিয়া অ্যারিভালো। সেমিনারে বক্তারা স্প্যানিশ ভাষা শেখার প্রয়োজনীয়তা, গুরুত্ব ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। স্প্যানিশ কালচারাল সেন্টারের সমন্বয়কারী আনা মারিয়া অ্যারিভালো বলেন, স্প্যানিশ শিল্প-সাহিত্য ও সংস্কৃতি জানার জন্য এ ভাষা শেখা প্রয়োজন।