স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জাতিসংঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন-প্রক্রিয়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর ইউএনবির।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস গতকাল রোববার এক বিবৃতিতে এ আহ্বান জানান।
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দুদিন আগে দেওয়া এ বিবৃতিতে ওয়াটকিনস ২৮ এপ্রিল ভোটের দিন ভোটাধিকার প্রয়োগ করতে ভোটারদের উৎসাহ দেন। ঢাকা ও চট্টগ্রামে আপাতদৃষ্টে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ থাকাকেও স্বাগত জানান তিনি।