স্বচ্ছ বিচার হচ্ছে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার স্বচ্ছ হচ্ছে এবং রাজনৈতিক কারণে কাউকে বিচারের আওতায় আনা হয়নি।আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে কামারুজ্জামানের ফাঁসির রায়ের পর  প্রতিক্রিয়া জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ এসব কথা বলেন।মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার ছিল মানবতাবিরোধী অপরাধীদের বিচার করা। এই রায়ের মাধ্যমে তা আংশিক পূরণ হলো। আইনের শাসন প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত এবং জাতিকে কলঙ্কমুক্ত করতেই এই বিচার হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।আইনমন্ত্রী আরও বলেন, স্বচ্ছতা ও সব মানদণ্ড বজায় রেখে মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে এবং রাজনৈতিক কারণে কাউকে বিচারের আওতায় আনা হয়নি। তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। 

আইন প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া

এ সময় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, এ রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। তিনি আরও বলেন, যতই নৈরাজ্য হোক, এই বিচার বন্ধ হবে না। কোনো শক্তিই এই বিচার বন্ধ করতে পারবে না।