স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দলগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল শনিবার আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচির অবহিতকরণ সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে গণতন্ত্র সুসংহত হচ্ছে। কোথাও মানবাধিকার লঙ্ঘিত হলে তথ্যপ্রযুক্তির কল্যাণে সহজেই জানা যাচ্ছে। তিনি বলেন, চাঁদপুর জেলার ৮৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) তথ্যপ্রযুক্তি সেবাকেন্দ্র চালু হয়েছে। সাধারণ লোকজন এর সুফল পেতে শুরু করেছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষাবিষয়ক সেমিনার, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ, সদর উপজেলায় পীর বাদশা মিয়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন।