স্বজন খুঁজছে ব্যান্ডেজে মোড়া শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশ‌কোনার সূর্য‌ ভিলায় বোমা বি‌স্ফোর‌ণে আহত শিশুটি তার স্বজন‌দের খুঁজ‌ছে। শারী‌রিকভ‌াবে আপাতত শঙ্ক‌াম‌ুক্ত হ‌লেও সারাক্ষণ ভয় পা‌চ্ছে সে। গতকাল মঙ্গলবার ঢাকা মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতালে চি‌কিৎসাধীন শিশু‌টি সম্প‌র্কে চি‌কিৎসক ও পুলিশ সদস্যরা এ কথা জানান।

ঢাকা মে‌ডি‌কেলের চি‌কিৎসক মাহবুব মোতা‌ব্বের ব‌লেন, ‘খাদ্যনালি‌তে অস্ত্রোপচা‌রের পর ১১ দিন পর্যন্ত ঝুঁকি থা‌কে। ত‌বে শিশু‌টির অবস্থা এখন ভা‌লোর দি‌কে। এত ছোট বাচ্চা মা-বাবা, আত্মীয়স্বজন কেউ নেই। স্বাভাবিকভাবেই বাচ্চাটা কষ্টে আছে।’

গত ৩০ ডিসেম্বর আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানের সময় ‘জ‌ঙ্গি’ শা‌কিরা পু‌লি‌শের কা‌ছে আত্মসমর্প‌ণের ভান ক‌রে কোমরবন্ধনী‌তে থাকা বোমার বি‌স্ফোরণ ঘটান। এতে তাঁর পাঁচ বছ‌রের সন্তা‌ন গুরুতর আহত হয়।  

শিশু‌টি গতকাল হাসপাতা‌লের বিছানায় শু‌য়ে‌ ছিল। মাথায় হাত রাখতেই তার চোখ দু‌টো ছলছল ক‌রে ওঠে। কর্তব্যরত পুলিশ সদস্য প্রথম আলোকে ব‌লেন, শিশু‌টির ব্যা‌ন্ডেজ মোড়া হাতটায় এক ছটাক মাংসও নেই। বোমায় উড়ে গে‌ছে। শুধু হাড়টা আছে। তার নানা ঢাকায় এসে‌ছিল শু‌নে নানাকে দেখ‌তে চে‌য়ে‌ছে।

‌শিশুটির নানা শা‌হে আলম চৌ‌কিদার মুঠোফোনে প্রথম আলোকে ব‌লেন, তি‌নি ভোলায় চ‌লে এসে‌ছেন।  তি‌নি তাঁর নাত‌নির কা‌ছে ফির‌বেন শিগ‌গি‌র।