প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিকড় সন্ধানে এসো মিলি প্রজন্মান্তরে’ স্লোগান সামনে রেখে গতকাল শুক্রবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খান সনতলা গ্রামে স্বজন সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে স্বজনেরা এই অনুষ্ঠানে অংশ নেন। সকাল আটটায় অভ্যর্থনা ও প্রাতরাশ, দুপুরে মধ্যাহ্নভোজ শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও রাতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বাউল সংগীতসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সবশেষে ছিল সবার জন্য নৈশভোজের ব্যবস্থা। অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট কামাল লোহানী বলেন, ‘মাটি আমার মা, এ দেশের মাটি সোনা। এই মাটিতে রয়েছে সকলের ঘাম রক্ত মেধা ও মনন। এই মাটিতেই হয়েছে স্বাধীনতার যুদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনাবিকাশে যুদ্ধাপরাধের বিচার, সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদ এদের কুকীর্তি চতুর্থ প্রজন্মকে জানাতে হবে। এই প্রজন্মই বাংলাদেশকে আরও এগিয়ে নেবে।’