স্বজনদের নিয়ে প্রধানমন্ত্রীর ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা
পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার গণভবনে তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের জন্য এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। বাসসের।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী ইফতার অনুষ্ঠানে অতিথিদের বিভিন্ন টেবিলে যান। আত্মীয়স্বজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের কুশলাদি সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সাংসদ শেখ ফজলে নূর তাপস, মাহাবুব আরা গিনি, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান উপস্থিত ছিলেন।