স্বজনদের ব্যাথা গুম-খুন আর না
নিজের দেশেই নাগরিকেরা গুম হচ্ছেন। তাহলে কী লাভ হলো স্বাধীন হয়ে?
মাশরুফা ইসলাম
লাকসামের সাবেক সাংসদ সাইফুল ইসলামের মেয়ে
সাড়ে চার বছর বাবা নেই। আমরা কেমন আছি কেউ খোঁজ নেয় না। এমনকি বিএনপির লোকজনও খবর নেয় না। শুধু ২৫ জুন এলে একটু খবর নেয় তারা।
মাহফুজা আক্তার
ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের মেয়ে
যে মা সন্তানের জন্য অপেক্ষা করছেন, যে সন্তান পিতার জন্য অপেক্ষা করছে, যে স্বজন আপনজনদের জন্য অপেক্ষায় আছেন, তাঁদের ফেরত দিন। না হয় আমাদেরও গুম করে ফেলুন।
ঝর্ণা খানম
শামীম আক্তারের স্ত্রী
পুলিশের কাছে গেলে বলে জানি না, র্যাব-ডিবির কাছে গেলেও বলে জানি না। আমরা কোথায় যাব? কার কাছে গেলে জানতে পারব আমার ভাই কোথায়?
রেহানা বানু
সূত্রাপুর থানা ছাত্রদলের সভাপতি সেলিম রেজার বোন
এটা কি মগের মুল্লুক নাকি? যখন-তখন যাকে খুশি ধরে নিয়ে যাবে? লুকিয়ে ফেলবে? এটা কি দেশ?’
রুহুল আমিন মাস্টার
এম এ আদনানের বাবা
আমার ছেলেকে যদি মেরে ফেলা হয়, তাহলে কোথায় পুঁতে রেখেছেন বলেন। আমি সবাইকে নিয়ে জিয়ারত করতে যাব।
মো. শামসুদ্দিন
বিমানবন্দর থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজান উদ্দিন মোল্লার বাবা
আমাদের প্রতিটি সকাল হয় আশা নিয়ে। যদি কোনো খবর আসে, যদি ফিরে আসে সে!
শাম্মী সুলতানা
খালিদ হোসেন সোহেলের স্ত্রী
আপনার সন্তানদের ধরে নিয়ে গেলে আপনি কী করতেন?
কাজী আবদুল মতিন
প্রধানমন্ত্রীর উদ্দেশে কাজী রকিবুল হাসানের বাবা
একটা ২২ বছরের ছেলে কত বড় সন্ত্রাসী হতে পারে? তাকে কেন মেরে ফেলল? আমাদেরও মেরে ফেলত!
নাইমুন হাসিন
নড়াইলে ক্রসফায়ারে নিহত পারভেজের বোন
লে. কর্নেল তারেক সাঈদের বিরুদ্ধে এত অভিযোগ আসার পরও তাঁকে র্যাব থেকে সরানো হয়নি। হলে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা হয়তো ঘটত না।
অমিতাভ সরকার
নারায়ণগঞ্জে নিহত আইনজীবী চন্দন সরকারের ভাইয়ের ছেলে