স্বজনহারা মিজান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে বেড়াতে এসে স্বজনকে হারিয়ে পুলিশ হেফাজতে মিজানুর রহমান (১২) l ছবি: প্রথম আলো
রংপুরে বেড়াতে এসে স্বজনকে হারিয়ে পুলিশ হেফাজতে মিজানুর রহমান (১২) l ছবি: প্রথম আলো

কক্সবাজার থেকে খালার সঙ্গে বেড়াতে এসে রংপুরে খালাকে হারিয়ে ফেলেছে মিজানুর রহমান নামের এক কিশোর। বর্তমানে সে রংপুর পুলিশের হেফাজতে রয়েছে। গত শনিবার দুপুরে রংপুর শহরের খামারপাড়া মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। কোতোয়ালি থানা-পুলিশ জানায়, গত শুক্রবার কক্সবাজার থেকে বাসযোগে রংপুরের উদ্দেশে রওনা দেন মিজান ও তার খালা। শনিবার সকালে রংপুরে আসার পর বেলা দুইটার দিকে শহরের খামারপাড়া মোড় এলাকায় দুজন বিচ্ছিন্ন হয়ে যান। এ সময় ছেলেটি কান্নাকাটি শুরু করলে ওই এলাকার এক ব্যক্তি তাকে উদ্ধার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেন।