স্বতন্ত্র প্রার্থী থাকায় লড়তে হচ্ছে আ.লীগ ও জাপার প্রার্থীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বতন্ত্র প্রার্থী থাকায় সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) ও সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনে লড়তে হচ্ছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থীদের।
সিলেট-২ আসনে বিশ্বনাথ উপজেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান মুহিবুর রহমানের সঙ্গে লড়বেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া চৌধুরী। সিলেট-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদের সঙ্গে লড়বেন আওয়ামী লীগের সাংসদ ইমরান আহমদ।
গতকাল শনিবার প্রতীক বরাদ্দের সময় সিলেটের বাকি চার আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বেসরকারিভাবে আওয়ামী লীগের তিনজন ও জাতীয় পার্টির একজনকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। মুহিবুর রহমান ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।