স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হত্যার হুমকি, জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে স্বতন্ত্র প্রার্থী নাজনীন আলম জিডিটি করেন।
পুলিশ ও নাজনীন আলমের সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার রামগোপালপুর গ্রামের সাহিদুল আলম স্বতন্ত্র প্রার্থী নাজনীন আলমের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করেন। বৃহস্পতিবার দুপুরে রামগোপালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জিন্নাত মিয়া তাঁকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে নিষেধ করেন। একপর্যায়ে সাহিদুলকে নির্বাচনের আগে এলাকা ত্যাগ না করলে গুলি করে হত্যা করা হবে বলেও হুমকি দেন যুবলীগের নেতা।