স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো. মামুনুর রশিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩০০ জনের সই করার বিষয়টি ভুয়া প্রমাণিত হওয়ায় ওই মনোনয়নপত্র বাতিল করা হয়।

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নির্বাচনে অপর চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তাঁরা হলেন আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মো. মনিরুল হক সাক্কু, পিডিপির সোয়েবুর রহমান, জেএসডির (রব) শিরিন আক্তার। আজ রোববার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন ছিল।

৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।