স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বেতনকাঠামো ও শিক্ষকদের বয়সসীমা ৬৭ করার দাবি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সভাকক্ষে ফেডারেশনের এক সাধারণ সভায় এ দাবির পক্ষে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বলা হয়, নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে ৬ জুলাই সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হবে।