স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়ন ও বাস্তবায়নের দাবি হবিগঞ্জের শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের বেতন কাঠামোর বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন শিক্ষকেরা। গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় বাংলাদেশ শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলা শাখার পক্ষ থেকে। শিক্ষকেরা তাঁদের চাকরি জাতীয়করণের পাশাপাশি স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়কে দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানানো হয়। এ ছাড়া শিক্ষকদের সামাজিক মর্যাদা ও জীবনযাত্রার মান উন্নয়নে চলতি অর্থবছর থেকেই স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়ন ও বাস্তবায়নেরও দাবি জানানো হয় এ সংবাদ সম্মেলনে। এ সময় শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আমীর হোসেন, নির্বাহী সভাপতি নিতেন্দ্র সূত্রধর, সহসভাপতি বদিউল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের, সদস্যসচিব মো. কামাল হোসেন প্রমুখ।