স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ও প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতনকাঠামো পুনর্নির্ধারণের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধন করেছেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচির ডাক দেয়। এর অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসীর সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক অরুণ কুমার দেব, অধ্যাপক বেণু কুমার দে, অধ্যাপক মো. মহিউদ্দিন, অধ্যাপক মো. জসিম উদ্দিন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর।