স্বতন্ত্র বেতন স্কেলের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বতন্ত্র বেতন স্কেল দেওয়ার দাবিতে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ।বন্দরের সংরক্ষিত এলাকার বাইরে মূল সড়কে অনুষ্ঠিত সমাবেশ থেকে বন্দরে কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর আগেই বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রদানসহ নানা দাবি জানানো হয়।