স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে লাগাতার আন্দোলনের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে চট্টগ্রাম বন্দরে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে বন্দর কর্মচারী পরিষদ। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এই হুমকি দেওয়া হয়। তবে পরিষদ বন্দর অচল করার মতো কোনো কর্মসূচি দেবে না বলে জানিয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন পরিষদের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ওয়াহিদ উল্লাহ সরকার, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বন্দরে কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর আগেই বন্দর কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রদান, মূল বেতনের ২৫ শতাংশ ‘পোার্ট ডিউটি’ ভাতা এবং কল্যাণমূলক সুযোগ-সুবিধা দিতে হবে। এসব দাবি মানা না হলে ঈদের পরেই লাগাতার নিয়মতান্ত্রিক আন্দোলনে যাবে পরিষদ।