প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দর কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছে বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ)। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদ উল্লাহ সরকার।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রতিবেশী দেশের বন্দরগুলোতে রাজস্ব আয়ের একটি বড় অংশ কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে ব্যয় করা হয়। কিন্তু চট্টগ্রাম বন্দরে রাজস্ব আয়ের ৬ দশমিক ৮১ শতাংশ ব্যয় করে।