স্বতন্ত্র মাউশি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) স্থাপন ও মাধ্যমিকের কর্মকর্তাদের দিয়ে ওই অধিদপ্তরের সব শূন্যপদ পূরণের দাবি জানিয়েছে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)। গতকাল শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক সভায় এ দাবি জানানো হয়। সভায় শিক্ষার্থীদের স্বার্থে ৩০ নভেম্বর বিএনপির ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানানো হয়।রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে অনুষ্ঠিত ওই সভায় সমিতির সভাপতি মো. সামসুল হক, সাধারণ সম্পাদক ইনছান আলী, নির্বাহী সদস্য মো. ফরিদ উদ্দিন, সৈয়দ হাফিজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।