স্বতন্ত্র সোবহানকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আবদুস সোবহানকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।
৩ অক্টোবর ওই উপনির্বাচন হওয়ার কথা। ৭ সেপ্টেম্বর ওই উপনির্বাচনে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের পদত্যাগী ভাইস চেয়ারম্যান আবদুস সোবহানের প্রার্থিতা বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে তিনি আপিল করলে নির্বাচন কমিশন ১২ সেপ্টেম্বর তা খারিজ করে। পরে তিনি ১৬ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন। আদালতে সোবহানের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।