স্বতন্ত্র স্কেল দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষানীতি অনুযায়ী শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ও প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে নির্ধারণ করার দাবি জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশন। গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে গেলে পুলিশ বাধা দেয়। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফটকে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন। এর আগে শহীদ মিনারে জাহিদুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক এ এন রাশেদা, সাবেক ছাত্রনেতা রুহিন হোসেন প্রমুখ।
বিজ্ঞপ্তি।