স্বতন্ত্র হিসেবে আ.লীগের তিনজন প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জের একাংশ) আসনে আওয়ামী লীগ থেকে বাইরের লোককে মনোনয়ন দেওয়ায় দল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তাঁরা ওই মনোনয়নপত্র জমা দেন।

জেলা নির্বাচন কার্যালয় ও দল থেকে জানা গেছে, মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হচ্ছেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) সৈয়দ বজলুল করিম। এই আসনে তাঁর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল মতিন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আতাউর রহমান চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আবদুর রউফের স্ত্রী রিনা বেগম চৌধুরী।
দল থেকে মনোনয়ন পাওয়া সৈয়দ বজলুল করিমের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বালিকান্দি গ্রামে। বর্তমানে তিনি মৌলভীবাজার পৌরসভার বনশ্রী এলাকার শহীদ আবদুল মুকিত সড়কে বসবাস করেন।