প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর ৩২ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী কবিতা আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন শাহ মখদুম কলেজের সাবেক অধ্যক্ষ ও কবি তসিকুল ইসলাম রাজা, কবি মোহামঞ্চদ কামাল, রাজশাহী কবিকুঞ্জের সভাপতি কবি রুহুল আমিন প্রামাণিক, কবি আরিফুল হক কুমার প্রমুখ। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে দুই দিনব্যাপী উৎসবের শেষ হয়।