স্বপন সাহা ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার নিযুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান বার্তা সম্পাদক স্বপন কুমার সাহাকে দুই বছরের জন্য ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছে। খবর বাসসের।গতকাল রোববার এক সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, স্বপন সাহার চুক্তিভিত্তিক এই নিয়োগ তাঁর কাজে যোগদানের দিন থেকে কার্যকর হবে। তিনি ৩৮ বছর ধরে বাসসে কর্মরত আছেন। তিনি দুইবার জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব আখতার আহমেদ খানের মৃত্যুর পর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টারের পদটি শূন্য হয়। আখতার আহমেদ খান (৫৪) ওয়াশিংটনে গত ৩০ নভেম্বর ইন্তেকাল করেন।