স্বপ্ন-এ মিলবে প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও চেইন শপ স্বপ্নের মধ্যে আজ সোমবার বিকেলে রাজধানীর গ্রীনরোডের একটি আউটলেটে (শপ) করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী কয়েক দিনের মধ্যেই স্বপ্নের সব শপে প্রথম আলো ও প্রথমা প্রকাশনীর প্রকাশিত সব ধরনের বই ও ম্যাগাজিন পাওয়া যাবে।
অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, এ সি আই লজিস্টকস লিমিটেডের এক্সিকিউটিভ ডাইরেক্টর সাব্বির হাসান, চিফ অপ অপারেশন আবু নাসের, প্রথম আলোর প্রচার বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, ব্যবস্থাপক আমিরুল হক ও করপোরেট নির্বাহী গৌতম মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রথম আলো ও প্রথমার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে কিশোর আলো, আচার ও রান্নারসহ বিভিন্ন ধরনের বই।