স্বপ্ন ও মীনা বাজারকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের অনুমোদন ছাড়া পণ্য বিক্রির অপরাধে রাজধানীতে মীনা বাজার ও স্বপ্ন সুপার শপের দুটি শাখাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিএসটিআই, ঢাকা জেলা প্রশাসন ও পুলিশ এই আদালত পরিচালনা করে।
মীনা বাজারের বনশ্রী রামপুরা শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। একই এলাকার স্বপ্ন সুপার শপকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম বেগম শামীমা বানু অভিযানের নেতৃত্ব দেন। বিজ্ঞপ্তি।