প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবাইকে সুন্দর ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্নকে ধারণ করে সেভাবে নিজেদের গড়ে তুলতে হবে। নতুন প্রজন্ম বড় স্বপ্ন দেখতে না পারলে জাতির উন্নয়ন সম্ভব নয়।এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এসব কথা বলেছেন। গতকাল শুক্রবার নরসিংদী শিল্পকলা একাডেমীতে এ সংবর্ধনা দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আরেফিন সিদ্দিক আরও বলেন, শুধু জৈবিক গুণ দিয়ে মানুষ হয় না, কর্ম দিয়ে মানুষের মর্যাদা লাভ করতে হয়।