স্বপ্ন ছোঁয়ার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরা মিলনায়তন আলো করে ছিলেন দেশের নানা প্রান্ত থেকে আসা ১৩৫ জন তরুণ। দারিদ্র্যের কারণে যাঁদের লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছিল। তবু তাঁদের কেউ হাল ছাড়েননি। তাঁদের এখন শিক্ষা সহায়তা দিচ্ছে এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন।

পান্থপথে এসইএল সেন্টারে গতকাল সকাল ১০টায় ‘স্বপ্ন ছোঁয়ার গল্প’ অনুষ্ঠানে এই তরুণেরা শোনান তাঁদের সংগ্রামের কথা।

এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের সভাপতি ও দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন আপন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম আফতাবুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যারিটেবল ফাউন্ডেশনের সমন্বয়কারী ইবনুল সাইদ রানা।