স্বপ্ন দেখাতে চট্টগ্রামে আসছেন সাবিরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ উদ্যোক্তাদের সফলতার অ আ ক খ জানাতে আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামে আসছেন সফল উদ্যোক্তা সাবিরুল ইসলাম। এক দিনের এ সফরে ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ এর প্রচারণা চালানো হবে।
এ সফর উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগং কসমোপলিটন। এ সংগঠনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় চট্টগ্রাম সফর করবেন সাবিরুল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. নিয়াজ মোরশেদ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. রাইসুল উদ্দিন, জেলা শাখার সাধারণ সম্পাদক জসিম আহমেদ, কোষাধ্যক্ষ সিহাব মালেক, পরিচালক গিয়াস উদ্দিন ও সদস্য মাফফিক আহমেদ প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুটি সর্বোচ্চ বিক্রীত বইয়ের লেখক সাবিরুল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন। সেখানে তিনি তরুণদের আলো ছড়ানো সাফল্যের গল্প শোনাবেন ও স্বপ্ন দেখাবেন।